ইউএস-বাংলা এয়ারলাইন্স অর্জন করেছে আইএসএজিও সার্টিফিকেট
অনবদ্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) থেকে মর্যাদাপূর্ণ সার্টিফিকেট পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস (ISAGO) বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাগুলোর উন্নত মান বজায় রাখায় এই স্বীকৃতি দেয়া হয়।
এক্ষেত্রে প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা, লোড কন্ট্রোল, প্যাসেঞ্জার এবং ব্যাগেজ হ্যান্ডলিং, এয়ারক্রাফ্ট হ্যান্ডলিং এবং লোডিং, এয়ারক্রাফ্ট গ্রাউন্ড মুভমেন্ট এবং কার্গো এবং মেইল হ্যান্ডলিং গুরুত্ব পেয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশে বেসরকারী বিমানসংস্থাগুলোর মধ্যে প্রথম আইএসএজিও সার্টিফিকেট প্রাপ্ত। ২০২৩ সাল থেকে একটি আইওএসএ (আইএটিএ অপারেশনাল সেফটি অডিট) নিবন্ধিত বিমান সংস্থা হিসেবে এখন এটি ISAGO নিবন্ধিত এয়ারলাইন্স।







